1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার

হাবিবুর রহমান, নীলফামারী রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনের সময় হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে নিচে ধসে পড়লেও সৌভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৩ নম্বর ডিমলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর অবস্থিত ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র স্রোতে সেতুটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সেতুটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে যান সংসদ সদস্য।

পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা আমির, নায়েবে আমির, সেক্রেটারিসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেতুর ওপর দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষণের একপর্যায়ে হঠাৎ কাঠের একটি অংশ ভেঙে নিচে ধসে পড়ে। এতে উপস্থিত কয়েকজন নিচে পড়ে যান। তারা সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সেতুটির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে দ্রুত সেখানে একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।

এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকেই দ্রুততম সময়ের মধ্যে নাউতারা নদীর ওপর নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page