
সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরাক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা সূত্রগুলো জানায়, সৌদি আরবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইরাকে বড় ধরনের অভিযান চলছে। এর মধ্যেই ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ এই পারাপার কেন্দ্র বন্ধের নির্দেশ দেয় বাগদাদ।
এর আগে শুক্রবার সৌদি আরব দাবি করে, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে দেশটির গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়েছে। হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হরমুজ প্রণালির ওপর দিয়ে তেল পরিবহনের চাপ কমাতে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পাইপলাইনটি বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা যখন কার্যত স্থবির, তখন ইরাক-ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ এই পারাপার কেন্দ্র বন্ধের ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও