1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ইতিবাচক বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বিসিবি। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সিরিজটি কবে আয়োজন করা সম্ভব হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

তিনি বলেন, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ জানিয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিসিবি বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশের আন্তর্জাতিক সূচি ব্যস্ত হলেও নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের জন্য সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে বলে জানান নাফীস। তিনি বলেন, বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) বেশ ব্যস্ত। এরপরও চলমান সূচি চক্রের মধ্যেই একটি সুবিধাজনক সময় বের করার চেষ্টা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটি আয়োজন করা সম্ভব হতে পারে।

সিরিজটি কবে হতে পারে জানতে চাইলে নাফীস জানান, ২০২৭ সাল পর্যন্ত চলমান বর্তমান এফটিপি চক্রের মধ্যেই সিরিজটি আয়োজনের ইচ্ছা রয়েছে দুই পক্ষের। তবে এখনই নির্দিষ্ট সময় ঘোষণা করার মতো অবস্থায় পৌঁছায়নি বিসিবি।

তিনি বলেন, নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে—এ বিষয়টি নিশ্চিত। তবে সিরিজটি চূড়ান্তভাবে হবে কি না, তা নিশ্চিত হওয়ার পরই বিস্তারিত জানানো হবে।

এদিকে, সম্প্রতি হিমবাহ ধসে আকস্মিক বন্যায় নেপালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুর্যোগের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তাবের কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে শাহরিয়ার নাফীস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে অবগত নন।

তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয় বা সরকারের উচ্চপর্যায়ে নেপাল সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ হয়ে থাকতে পারে। তবে ক্রিকেট বোর্ড পর্যায়ে নেপালের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে সাম্প্রতিক বন্যার বিষয়টি উঠে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page