1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ কালীগঞ্জে নিম্নমানের মাংস বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন রায়পুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার সমালোচনার মুখে এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগের বিবৃতি সংশোধন ‘শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে’—নাহিদ ইসলাম ট্রাম্পকে চাপে ফেলতে সংঘাতের পরিধি বাড়ানোর কৌশলে ইরান: রয়টার্স বিশ্লেষণ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৮০

‘শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে’—নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ‘ফাঁসির মঞ্চে’ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন, আর তারেক রহমান যদি দিল্লির সঙ্গে সমঝোতা করে তাকে দেশে ফেরার ব্যবস্থা করেন, তাহলে আমরা প্রস্তুত আছি। বিমানবন্দর থেকে সরাসরি তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “চৌদ্দশ শহীদ পরিবারের সদস্য এবং ৩০ হাজার আহত যোদ্ধা রাজপথে নেমে আসবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা আন্দোলন করেননি। তাদের লক্ষ্য ছিল ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ বিলোপ এবং এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে স্বৈরতন্ত্র, দুর্নীতি ও চাঁদাবাজির স্থান থাকবে না।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, শহীদ মিনার থেকে ঘোষিত ‘এক দফা’র প্রকৃত কারিগর জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, জুলাই আন্দোলনের পরও দেশের রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

তিনি বলেন, “একটাই পরিবর্তন হয়েছে—তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু গত দুই বছরে রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। গত দুই বছর বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির সদস্যসচিব মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এবং জুলাই আন্দোলনে নিহত জাবিরের মা রোকেয়া বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page