1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত, ট্রাম্পের জবাবের অপেক্ষায় তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে নিজেদের শর্ত মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ কূটনৈতিক তৎপরতা চলছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত জানানো হয়েছে।

রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও তেহরান আগে একই ধরনের শর্তের কথা জানিয়েছিল।

তিনি বলেন, কাতার ও পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার শর্তও জানানো হয়েছে। কাতার, পাকিস্তান ও ওমান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কমিয়ে আলোচনার পথ তৈরিতে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।

সাক্ষাৎকারে রেজাই আরও বলেন, সামরিক উত্তেজনাও পুরোপুরি কমেনি। সম্প্রতি একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরান একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাত বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন রেজাই।

এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধ ও নৌ অবরোধ বন্ধ না করা, ইরানের জব্দ সম্পদ ছেড়ে না দেওয়া এবং আঞ্চলিক যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

এদিকে বুধবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের ‘শেষ পর্যায়ের দিকে’ রয়েছে এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তবে ইরান এখনো ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page