1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকালিস্ট হাসান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় দর্শক সারি থেকে তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। একটি বোতল তার মাথায় আঘাত করলেও তিনি শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়ে গান চালিয়ে যান।

ঘটনার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করে দর্শক মোহাম্মদ সুমন লেখেন, কনসার্ট চলাকালে সামনের সারি থেকে মঞ্চের দিকে পানির বোতল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোতল হাসানের মাথায় লাগে। এরপরও তিনি পেশাদারিত্বের সঙ্গে পরিবেশনা চালিয়ে যান।

আরেক দর্শক রিয়াজ হান্নান দাবি করেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলেও পরে উপস্থিত দর্শকদের বড় একটি অংশ আবার হাসানকে গান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, মঞ্চে গান গাওয়ার সময় একজন শিল্পীর দিকে বোতল নিক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। তিনি প্রশ্ন তোলেন, অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না। একই সঙ্গে সিসিটিভি ও মোবাইল ফোনের ভিডিও বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার আহ্বান জানান।

প্রিন্স মাহমুদের পোস্টে অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেন, “আমাদের সবার এক হওয়া উচিত।” সংগীতশিল্পী রবি চৌধুরী ঘটনাটিকে “খুবই দুঃখজনক” বলে উল্লেখ করেন। আর লুৎফর হাসান দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

সংগীতশিল্পী তানভীর তারেক পৃথক এক পোস্টে বলেন, শিল্পীকে অপমানের এ ধরনের ঘটনা প্রশ্রয় পেলে ভবিষ্যতে আরও বড় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি প্রশাসনের প্রতি দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টটির আয়োজন করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page