1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আন্তর্জাতিক মসজিদ স্থাপত্য পুরস্কার পেল বাংলাদেশের আলফাডাঙ্গা মসজিদ আইসিজের রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর নিরাপত্তায় জোরদার ডিএমপির অভিযান, মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ আত্মগোপনে থাকা ব্যক্তির সন্ধান চেয়ে অনুরোধ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেফতার এক দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘থানা পুড়িয়ে দিলে পুলিশ কীভাবে কাজ করবে’, গোপালগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গোপালগঞ্জের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতি তাঁর কাছে অনেক ভালো মনে হচ্ছে। আগামী দিনগুলোতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের উদ্দেশে আইজিপি আরও বলেন, শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সহিংসতায় পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, থানা জনগণের জন্যই। জনগণ যদি নিজেদের থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে সেখানে দায়িত্ব পালন করবে? পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। আর কেউ যদি মনে করেন পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের আইনশৃঙ্খলা নিজেদেরই বজায় রাখতে হবে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, অতীতেও অনেক ধারাবাহিক কর্মসূচি দেখা গেছে। সেসব কর্মসূচির পরিণতিও সবাই দেখেছেন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে না হয়।

এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার পর তাঁরা শহরের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় যোগ দেন। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল ও ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং পুলিশ, বিজিবি ও এসআরবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে তাঁরা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত আইজিপিসহ অন্য কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page