1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
চুরির ২৬ ঘণ্টা পর ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে Media71-এর গভীর শোক রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংকঋণ, বেসরকারি বিনিয়োগে বাড়ছে চাপ ভোলা পূর্ব ইলিশা জংশন বাজারে সরকারি খাজনা মৌওকুফ সুযোগ লাগিয়ে মাছ বিক্রির অভিযোগ সাতক্ষীরার আশাশুনিতে ৩৫ হাজার মুক্তায় সাজানো হচ্ছে দুর্গা প্রতিমা বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার জ্বালানির বাজার স্থিতিশীল করতে ১০ কোটি ব্যারেল তেল ছাড়বে জি-৭ রূপপুরের প্রথম ইউনিটের আরও ইউরেনিয়াম ঢাকায় পৌঁছেছে কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের কথা জানিয়েছে ডিবি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page