1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

ভালোবাসার মানুষটির সমান হতে পা হারাতে চায় রতন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনই বড় হয়েছে, বদলেছে জীবনের পথও। শিউলি এখন শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর রতন শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে।

অভাব-অনটনের জীবনে শিউলির প্রতি গভীর ভালোবাসা নিয়ে সবসময় তার পাশে থাকে রতন। তবে ছোটবেলার একটি অসুস্থতা শিউলির জীবনকে বদলে দেয়। ওই অসুস্থতায় তার একটি পা নষ্ট হয়ে যায়। এরপর থেকেই এক পায়ে ভর করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে।

শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার মনে হয়, শারীরিক পার্থক্যের কারণে তারা কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।

এদিকে মেয়ের বিয়ের জন্য উদ্যোগী হয়ে ওঠেন শিউলির মা। সবকিছু জেনেও এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হন। ঠিক হয়ে যায় বিয়ের দিন-তারিখও। এমন পরিস্থিতিতে শিউলিকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা শুরু করে রতন।

শিউলির মতো ‘সমান’ হওয়ার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে। এমনকি ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে রতন।

ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির এমন জটিল টানাপোড়েনের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। নাটকটিতে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন।

সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি নাটকটি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে। ভিউ খুব বেশি না হলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘সমান সমান’।

নাটকটি দেখে একজন দর্শক মন্তব্য করেছেন, ‘ভালো লেগেছে নাটকটি। তবে ভিউ আরও বেশি হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘নিশা চৌধুরীর অভিনয়টা খুব সুন্দর হয়েছে।’ অন্য একজন দর্শকের মন্তব্য, ‘খুব সুন্দর একটি কাজ।’

শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page