1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

গুরুতর অসুস্থ সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সিসিইউতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিপিবির এক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সাবেক এই বাম নেতা মূলত নিউমোনিয়াজনিত তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।

এদিকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের মেয়ে স্বর্ণালি ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (৯ জুন) সকালে তার বাবার এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page