1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনার তদন্তের খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, ৪০ জনের বেশি অভিযুক্ত জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: ইতিহাস, পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কারা? ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা সরকারের ছয় মাস পূর্তি ঘিরে আগস্টে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা বরিশালে ১১ দলীয় সমাবেশে ডা. শফিকুর রহমান: ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবি’ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মৌলভীবাজারের ইয়ামিম আহমেদ নাবিল

বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা, ‘আপা’ প্রসঙ্গে ব্যাখ্যা ইউএনওর

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘আপা’ ডাকার পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে—এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

তবে এ অভিযোগকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

তিনি জানান, বনফুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তিনি আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছিলেন। পরে ক্রেতা সেজে গিয়ে তিনি দেখেন দোকানে পুরনো ও বাসি মিষ্টি বিক্রি করা হচ্ছে। মিষ্টির বয়স জানতে চাইলে কর্মচারীরা ভিন্ন ভিন্ন তথ্য দেন এবং প্রথমে চালানপত্র দেখাতেও অনীহা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পরে চালানপত্র দেখানো হলে এক কর্মচারী স্বীকার করেন যে পুরনো মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এ সময় ম্যানেজারকে ডাকা হলে সংশ্লিষ্ট কর্মচারী পালিয়ে যান এবং পরে তাকে খুঁজে এনে আনা হয়।

ইউএনও মুনমুন নাহার আশা বলেন, ওই কর্মচারী তাকে ‘আপা’ বলে সম্বোধন করে ক্ষমা চান। তবে জরিমানা করা হয়েছে শুধুমাত্র বাসি মিষ্টি বিক্রির অভিযোগের ভিত্তিতে, ‘আপা’ ডাকার কারণে নয়। জরিমানার অর্থ পরবর্তীতে ম্যানেজার পরিশোধ করেন এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করে ‘আপা’ শব্দকে বেশি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যা বিভ্রান্তি ও ভাইরাল পরিস্থিতি তৈরি করেছে।

এদিকে বনফুল অ্যান্ড কোম্পানির তাজপুর শাখার ম্যানেজার সুহেল বড়ুয়া জানান, জরিমানা ‘আপা’ ডাকার কারণে নয়, বরং বাসি মিষ্টি বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝি ছিল বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

One thought on "বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা, ‘আপা’ প্রসঙ্গে ব্যাখ্যা ইউএনওর"

  1. I’m curious to find out what blog platform you happen to be utilizing? I’m having some minor security problems with my latest blog and I would like to find something more secure. Do you have any suggestions?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page