1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধের খবর ভিত্তিহীন: মুন্না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্ক-বিতর্ক ও বিরোধের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি।

রোববার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে আব্দুল মোনায়েম মুন্না বলেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে তার তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনো সুসম্পর্কের মধ্যেই রয়েছে।

তিনি জানান, ১০টি বিভাগীয় সাংগঠনিক দলের সদস্যরা সপ্তাহব্যাপী সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরায় তাদের নিয়ে জরুরি সভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিভাগের সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ায় সভাটি শেষ করা সম্ভব হয়নি।

মুন্না বলেন, সবার সম্মতিতে সভা মুলতবি করে পরদিন বিকেল ৫টায় পুনরায় বৈঠক শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণতান্ত্রিক সংগঠনে বিভিন্ন বিষয়ে মতবিনিময়, তর্ক-বিতর্ক ও ভিন্নমত থাকাটা স্বাভাবিক। তবে এ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়েছে—এমন দাবি সঠিক নয়।

তিনি আরও বলেন, সভা শেষে তিনি ও সাধারণ সম্পাদক একসঙ্গেই নিচে নেমেছেন। পরে তিনি নিজেই নুরুল ইসলাম নয়নকে বিদায় জানিয়ে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পল্টন মসজিদে আসরের নামাজ আদায় করতে যান।

যুবদল সভাপতি দাবি করেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধসংক্রান্ত প্রতিবেদন সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page