1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ গুগল ড্রাইভ ছাড়াই ফোনের ছবি ও ফাইল কম্পিউটারে সংরক্ষণের উপায় জয়পুরহাটের নান্দাইল দীঘিতে ধারণ করা হলো ‘ইত্যাদি’র নতুন পর্ব সোমবার প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রূপগঞ্জে সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি ও বাড়িতে হামলার হুমকির অভিযোগ তারেক রহমানের জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি, নতুন কর্মস্থল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা শ্রম অসন্তোষে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী নিহত; দগ্ধ ২ ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিএনপি সরকার গঠনের আট মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উচ্চপর্যায়ের সফর, নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদারের বিষয়ে একমত হওয়ার কথা জানানো হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে আলোচিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার সুযোগ তৈরি করবে আনোয়ার ইব্রাহিমের আসন্ন সফর।

সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার, প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার agenda-তে থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page