1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্তের দাবি ইরানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি, মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন, চালক-হেলপারকে উদ্ধার করল পুলিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা

শ্রম অসন্তোষে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৫ হাজার ১৩৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ থাকায় ৩১৭টি কারখানার সরাসরি ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকার ক্রয়াদেশ।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রমে বিঘ্নের কারণে পোশাক কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণে সদস্য কারখানাগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছিল সংগঠনটি। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।

বিজিএমইএ জানায়, শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে অসন্তোষ শুরু হলেও চলতি মাসের শুরু থেকে তা ব্যাপক আকার ধারণ করে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ রাখতে হয়েছে।

সংগঠনটির দাবি, সরাসরি আর্থিক ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ ঝুঁকির মুখে পড়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে অতিরিক্ত ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এসব অতিরিক্ত ক্ষতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিজিএমইএর মতে, প্রকৃত ক্ষতির চিত্র আরও ভয়াবহ। জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য সামগ্রিক ক্ষতির একটি অংশমাত্র। সংগঠনটির হিসাবে, শ্রম অসন্তোষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি।

এ ছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page