1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

নিট প্রশ্নফাঁস ইস্যু: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত, সরকার বলছে ‘পদত্যাগের প্রশ্নই নেই’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতে এনইইটি (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকারের এ অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, চলমান আন্দোলনের চাপের মুখেও শিক্ষামন্ত্রীকে অপসারণের কোনো পরিকল্পনা নেই।

এদিকে শুক্রবার (২৪ জুলাই) দ্বিতীয় দফায় সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সরকারের পক্ষে অংশ নেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

বৈঠক শেষে সিজেপির প্রতিনিধিরা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্রীয় সরকার আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন ও রাজনৈতিক চাপের মধ্যেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page