1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩, আহত প্রায় ২০০ লক্ষীপুর জেলায় চলতি মৌসুমে ৭১০ কোটি টাকার সুপারি উৎপাদন পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা

‘লিপ কিস বাবা’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মানসিক প্রশান্তি কিংবা নানা সমস্যা থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সাধু বা সিদ্ধপুরুষদের শরণাপন্ন হন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত বিভিন্ন সমস্যায় তাদের কাছে পরামর্শ বা আশীর্বাদ নিতে যান অনেকে। তবে কথিত সাধুদের মধ্যে কারও কারও বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

সম্প্রতি এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ ওই সাধুকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধু নিজের ও কয়েকজন নারী অনুসারীর মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে একটি আচার পালন করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন ব্যবহারকারী অভিযোগ করেন, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী অনুসারীদের চুম্বন করেছেন। একই সঙ্গে পুরুষ অনুসারীদের ক্ষেত্রে একই ধরনের আচরণ দেখা যায় না কেন—এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

তবে ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, ভিডিওতে দেখা আচরণটি কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক ধারার ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের আচার হতে পারে।

তবে ভিডিওতে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভিডিওটি ঘিরে নানা আলোচনা ও বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিপ কিস বাবা’ নামটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page