1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ব্যাঙ্গালুরু শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ‘আলী’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন ‘আলী’র প্রযোজক তানভীর হোসেন। তিনি উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ চলচ্চিত্রটির পুরো টিম ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের কিশোর আলী। লিঙ্গবৈষম্য ও নানা সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বাধা পেরিয়ে সংগীতজগতে নিজের পরিচয় তৈরি করতে চায় সে। ব্যক্তিস্বাধীনতা ও প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে দাঁড়ানোর গল্পে আলী চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন।

এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করেছিল ‘আলী’।

ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান আই প্রতিযোগিতায় এই পুরস্কার বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য আরও একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page