1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের হামলা, তাবরিজসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

ইরানে টানা ১১তম রাতের মতো সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (স্থানীয় সময়) রাত থেকে অভিযান শুরু হয়। সংস্থাটির দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

তাবরিজে হামলার খবর নিশ্চিত হলে তা সাম্প্রতিক সামরিক অভিযানের ধারা থেকে কিছুটা ভিন্ন বলে মনে করা হচ্ছে। কারণ, সাম্প্রতিক অধিকাংশ হামলা দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে দক্ষিণ ইরানের সিরিক শহরের আশপাশেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরান এর জবাবে নিজেদের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরুর পর ইরান কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে হামলা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page