1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত জুলাইয়ে যন্তর মন্তরে আন্দোলনের সময় শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হলে ফের প্রতিবাদ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপির নেতারা এ হুঁশিয়ারি দেন। তারা জানান, ভারতের যুবসমাজকে নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের অবসান ঘটাতে সরকার আন্দোলনকারীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে সিজেপি বলেছে, ‘প্রতিশ্রুতি পূরণ না করে সরকার গোটা যুবসমাজকে অপমান করছে। ভারতের যুবসমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করতে হবে।’

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়েও সরকারের সমালোচনা করেছে দলটি। তাদের অভিযোগ, আদালত বারবার নির্দেশ দেওয়ার পরও মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় তালিকা দেওয়া হয়নি।

সিজেপি আরও বলেছে, প্রতিশ্রুতি বাস্তবায়নে বারবার পিছিয়ে যাওয়া, গড়িমসি কিংবা অসম্মানজনক আচরণকে তারা ‘দেশের যুবসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে বিবেচনা করবে।

এ ছাড়া সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়েও কেন্দ্রীয় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি।

দাবিগুলো অবিলম্বে পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে দলটি আসন্ন কর্মসূচির জন্য দেশবাসী ও যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page