
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু বিজয়কে শুভেচ্ছা জানিয়ে তিনি স্মরণ করেছেন সেই সময়গুলো, যখন বিজয়ের জন্মদিন মানেই ছিল নতুন সিনেমার ঘোষণা, টিজার, ট্রেলার বা নতুন লুকের জন্য ভক্তদের অপেক্ষা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কীর্তি সুরেশ লেখেন, “বহু বছর ধরে আপনার জন্মদিন মানেই ছিল নতুন সিনেমার প্রথম ঝলক, টিজার, ট্রেলার কিংবা নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণার অপেক্ষা। এটি এমন এক রীতিতে পরিণত হয়েছিল, যার জন্য আমরা সবাই মুখিয়ে থাকতাম।”
তিনি আরও লেখেন, এবারের জন্মদিনটি ভিন্ন। এক দশকেরও বেশি সময় পর এবারই প্রথম বিশ্বের সামনে কোনো নতুন চরিত্র বা সিনেমার ঝলক নেই। বরং, এটি এক নতুন অধ্যায়ের সূচনা।
বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে কীর্তি বলেন, “আপনি আর পর্দার নায়ক হিসেবে নয়, বরং সেবা ও দায়িত্বের নতুন অধ্যায়ে একজন নেতা হিসেবে নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি লেখেন, “এ বছর আমরা একেবারে নতুন এক যাত্রার নতুন রূপ উদযাপন করছি। আর সেই যাত্রায় আমরা সবাই আপনার সঙ্গে আছি।”
কীর্তি সুরেশের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্ত এটিকে বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতি সমর্থন ও শুভকামনার প্রকাশ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেওয়া থালাপতি বিজয় এখন রাজনীতিতে সক্রিয়। তার এই নতুন রাজনৈতিক অধ্যায় ঘিরে ভক্ত ও সমর্থকদের মধ্যে বাড়ছে প্রত্যাশা।
I think this is among the most significant info for me. And i’m glad reading your article. But wanna remark on few general things, The site style is ideal, the articles is really excellent :D. Good job, cheers