1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দেশের ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি ইএসডিওর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত নয়, বলছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় সামিরুল শাহ হত্যা: প্রধান সন্দেহভাজন মন্টু শেখ আটক জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৭ জনের ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল মোজতবা খামেনিকে নিয়ে নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাজধানীতে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি নতুন কমিটি ঘোষণা করেন। এতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক এবং মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে ফরিদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওহিদুল ইসলামমুহাম্মদ জয়নাল যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। এছাড়া সুমন রহমান সালেহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মুহাম্মদ রাজু, সাকা নূরদিলরুবা বেগম যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাককে নতুন ইউনিটের তত্ত্বাবধায়ক করা হয়েছে। সংগঠনটির মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদ হানিফ মিয়াকে।

সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সানোয়ার, মো. রফিক, মো. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মো. শাহজালাল, মো. খোকনলিটন আকন

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেনসাদা মিয়া

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপিএসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্য সচিব ঋয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন বক্তব্য দেন। পরে গণসংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page