1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীতে মেট্রোরেলের যাত্রীসেবা সম্প্রসারণের অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ আগামী ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্ধিত লাইনে যাত্রীসেবা চালুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চলাচল শুরু হবে। প্রতিদিন নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্প কর্মকর্তারা জানান, মতিঝিল-কমলাপুর ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণ অংশের ভায়াডাক্ট, স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণসহ সার্বিক কাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বাহির পথ নির্মাণের কাজ চলছে।

তাদের তথ্যমতে, স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ শেষ হয়েছে। শিগগিরই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন শুরু হবে।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশে রঙের কাজও চলছে।

এ ছাড়া উত্তরা নির্মাণ ইয়ার্ডে কমলাপুর অংশের জন্য প্রয়োজনীয় ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির নির্মাণকাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page