1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বর্ষার আমেজে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’, প্রকাশ আজ সন্ধ্যায়

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

বর্ষার আগমনী আবহকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন আয়োজন ‘মেঘ’ আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশিত হবে।

আষাঢ়ের আবহকে কেন্দ্র করে নির্মিত এই গানটিতে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে। বর্ষার অনুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং নতুন শুরুর প্রত্যাশাকে সংগীতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এতে।

‘মেঘ’ গানে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই গানে উঠে এসেছে বর্ষার প্রতীক্ষা, পুনর্জাগরণ এবং আশার বার্তা।

গানটির অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে এতে যুক্ত করা হয়েছে আধুনিক স্পোকেন ওয়ার্ড। পাশাপাশি সমকালীন সংগীতায়োজন, আধুনিক কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। শাস্ত্রীয় সংগীত ও আধুনিক সুরের সমন্বয়ে নির্মিত এই আয়োজন কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে দেশীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই অনুপ্রেরণার অন্যতম উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছে ‘মেঘ’

গানটি আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page