1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষঃ
গত ১৬ বছরে ‘ক্রসফায়ারে’ সাড়ে ৪ হাজার হত্যা, ৭০০-এর বেশি গুমের দাবি আইনমন্ত্রীর ড্রেন নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগে নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ লাউয়াছড়ায় দেখা মিলছে বিরল উল্টোলেজি বানরের, সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ আড়িয়াল বিলের দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি দূষণ কই মাছে: বাকৃবি গবেষণা ‘কেন্দ্রে সৌহার্দ্য, মাঠে সংঘর্ষ কেন?’—ফেসবুক পোস্টে প্রশ্ন তুললেন ডা. তাসনিম জারা রিয়াল দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা মামলায় কারাগারে সেলিম বরগুনার তালতলীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল, চরম কষ্টে জেলে পরিবারগুলো জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারিয়েও অদম্য বেল্লাল, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তালতলীবাসীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাঁচবিবিতে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ছাত্রশিবিরের গণজমায়েত, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুলাইয়ের ‘গণহত্যার’ বিচার নিশ্চিত করা এবং ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজনের হাতে পিভিসি পাইপও দেখা যায়।

সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ। তিনি সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদলের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের চেতনা দুর্বল করার চেষ্টা চলছে এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় কার্যকর করার দাবি জানান।

এদিকে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই-আগস্টের ঘটনার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও দখলদারিত্বের অভিযোগ তুলে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page