1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, থাকছে আগের মতো অনলাইন আবেদন ব্যবস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সম্পন্ন হবে। আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা ও শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য আগের নীতিমালার আদলে একটি খসড়া নীতিমালা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে।

আগামী ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে ভর্তির সময়সূচি ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল।

এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page