1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩, আহত প্রায় ২০০ লক্ষীপুর জেলায় চলতি মৌসুমে ৭১০ কোটি টাকার সুপারি উৎপাদন পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদান ও শক্তিশালী অভিনয়ের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ।

উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। এদিন আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা গায়ক-গায়িকা এবং বিভিন্ন কারিগরি ও সৃজনশীল বিভাগসহ মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ৩০ জুলাই। উৎসবে বাংলাদেশের বিভিন্ন সময় ও ধারার উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিন (৩০ জুলাই) প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

দ্বিতীয় দিন (৩১ জুলাই) দর্শকরা দেখতে পারবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইন্টারন্যাল জার্নি’, পাশাপাশি প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।

সমাপনী দিন (২ আগস্ট) প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এছাড়া থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page