1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীরা কোন কলেজে চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানতে পারবেন। ফলাফল দেখা যাবে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে। পাশাপাশি শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

দ্বিতীয় ধাপে মনোনীত শিক্ষার্থীদের কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদনকারীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

প্রথম ধাপে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ২ হাজার ২০৫ জন। এ ছাড়া ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয় ২ সেপ্টেম্বর এবং শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page