1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস মোদীর, শিক্ষার্থীদের মতামতকে স্বাগত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁস রোধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া ও গঠনমূলক পরামর্শের প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোদী বলেন, তার ভিডিওতে শিক্ষার্থীরা যেভাবে মতামত ও পরামর্শ দিয়েছেন, তা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু পরীক্ষার্থীদেরই নয়, তাদের পরিবারের জন্যও বড় ধরনের মানসিক চাপ ও কষ্টের কারণ। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত কয়েক মাসে সরকার একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

মোদী জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ (দ্রুত বিচার ট্রাইব্যুনাল) গঠনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page