1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাইপ বোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দিলেন তারেক রহমান রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস ‘ফ্যাসিবাদ ও দুর্নীতি না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’: জামায়াত আমির ডা. শফিকুর রহমান ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর গাজীপুরে সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধ, কারণ দর্শানোর নির্দেশ গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ঢাকায় ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৭৮

হোদাইদাহে সৌদি হামলার দাবি, কঠোর জবাবের হুঁশিয়ারি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি কর্তৃপক্ষ। এর জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথি-নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার গভীর রাতে চালানো হামলার জন্য সৌদি আরবকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে। তারা বলেছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, হোদাইদাহকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সৌদি সরকার ‘উত্তেজনার জবাবে উত্তেজনা বৃদ্ধি’ নীতিকে সামনে নিয়ে এসেছে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কামারান দ্বীপেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোদাইদাহ বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হোদাইদাহ বন্দর হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়েই ওই অঞ্চলে অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি চলমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেন।

এক বিবৃতিতে আল-মালিকি বলেন, হুথিরা যদি তাদের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে বুধবার হুথিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করে। এতে অন্তত একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। হুথিদের দাবি, জাহাজগুলো তাদের ঘোষিত অবরোধ অমান্য করেছিল।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page