1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়’— ডা. শফিকুর রহমান স্পিকার দেশে ফিরলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জানেন না বলে মন্তব্য নিট প্রশ্নফাঁস বিতর্কে চাপে ধর্মেন্দ্র প্রধান, সামনে এলো ১৯৯৭ সালের ছাত্র আন্দোলনের ঘটনা নিট প্রশ্নফাঁস বিতর্কে চাপে ধর্মেন্দ্র প্রধান, সামনে এলো ১৯৯৭ সালের ছাত্র আন্দোলনের ঘটনা কারাগারে অপরাধ দমনে এআই প্রযুক্তি, নজরদারি বাড়াচ্ছে কারা কর্তৃপক্ষ রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি গ্রেপ্তারের দাবিও জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানাল ইসি রাজধানী থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগ বাড়ছে প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের শিক্ষা সচিবকে অপসারণ যেসব মুমিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, হাদিসে যাদের সুসংবাদ

‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়’— ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা অন্যায় হতে পারে। তবে অন্যায়ের বিষয়ে দল কোনো ছাড় দেবে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।”

তিনি বলেন, দলের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, কেউ যদি দলের কোনো নেতাকর্মীর অন্যায়, অপরাধ বা অনিয়ম দেখতে পান, তাহলে তা প্রমাণসহ দলের নজরে আনার আহ্বান জানানো হচ্ছে।

তার ভাষায়, “দেশ ও জাতিকে যারা ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে আমাদের জানাবেন। আমরা তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

তিনি আরও বলেন, কোনো লঙ্ঘন যদি সহনীয় পর্যায়ের হয়, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অপরাধ গুরুতর হলে দল কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।

ডা. শফিকুর রহমান বলেন, “এই সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, আমার নিজের জন্যও। সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page