1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক আদিনা মসজিদ ঘিরে বিতর্ক, শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত প্রায় ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। হিন্দু ডানপন্থি সংগঠন ‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ মসজিদটিকে প্রাচীন মন্দির হিসেবে দাবি করে চত্বরের বাইরে বড় শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) জানায়, মালদহের পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদটি ১৩৭৩ সালে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। মধ্যযুগে এটি উপমহাদেশের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে পরিচিত ছিল।

অন্যদিকে, বিজেপি ও সমমনা কয়েকটি সংগঠনের দাবি, প্রাচীন আদিনাথ মন্দিরের ধ্বংসাবশেষ এবং সেখানে থাকা হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য উপাদান ব্যবহার করে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এর আগে বিজেপির রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্য এ বিষয়টি নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করেছিলেন।

সংগঠনটি ইতোমধ্যে মসজিদ চত্বরের পাশে পূজা-অর্চনা শুরু করেছে। পাশাপাশি আদিনা মসজিদ সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে শিগগিরই কলকাতা হাইকোর্টে আবেদন করার পরিকল্পনার কথাও জানিয়েছে।

এদিকে, বিষয়টির তীব্র সমালোচনা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম)। দলটির নেতা মহম্মদ সেলিম অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নেওয়া এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দিতেই বিজেপি ও আরএসএস এ ধরনের বিতর্ক সৃষ্টি করছে।

উল্লেখ্য, এর আগে ভারতের বাবরি মসজিদ ও বারাণসীর জ্ঞানবাপী মসজিদকে ঘিরেও দীর্ঘদিন ধরে আইনি ও রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে। বর্তমান ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page