1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবার ই-ভিসা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল বেগমগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৪ তরুণী আওয়ামী লীগ পুনর্গঠনের সুযোগ নেই, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের হুঁশিয়ারি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, সময়সূচি ও টিকিট নিয়ে ভোগান্তি নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান সাকিব আল হাসান হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, ডান হাতে অস্ত্রোপচার তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ফেসবুক বিজ্ঞাপনে বিকাশে পেমেন্টের সুবিধা আসছে, চলছে পরীক্ষামূলক কার্যক্রম পূর্বধলায় মাদক-জুয়া ও অপরাধবিরোধী সচেতনতায় ওসি আবদুল্লাহ আল মামুন

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, ডান হাতে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

‘ডিসকো ড্যান্সার’খ্যাত ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগেও অভিনেতার একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার কী কারণে পুনরায় অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতালের মেডিকেল টিম তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চালিয়ে যাচ্ছে।

এদিকে মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page