1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

জাতিসংঘের মহাসচিব পদে নতুন প্রার্থী উগান্ডার ওলারা ওতুন্নু, প্রতিদ্বন্দ্বী এখন সাতজন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ চলতি বছরের শেষে শেষ হচ্ছে। এরই মধ্যে তাঁর উত্তরসূরি নির্বাচনের দৌড়ে নতুন একজন প্রার্থী যোগ দেওয়ায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন উগান্ডার বিরোধীদলের শীর্ষ নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ওলারা ওতুন্নু। তিনি জাতিসংঘে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘ জানিয়েছে, উগান্ডা সরকারের মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা সদস্য রাষ্ট্রগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।

ওতুন্নু ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মহাসচিব কফি আনানের অধীনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘে উগান্ডার স্থায়ী প্রতিনিধি এবং অল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি উগান্ডা পিপলস কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন। মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম উল্লেখ করেছিলেন। তবে এখন পর্যন্ত ইনফান্তিনোর আনুষ্ঠানিক প্রার্থিতার বিষয়ে কোনো নতুন তথ্য প্রকাশ হয়নি।

ওতুন্নুকে নিয়ে এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন। অন্য ছয় প্রার্থী হলেন—চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফের্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার কূটনীতিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বার্কেট এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল।

গত বৃহস্পতিবার ছয়জন প্রার্থী টেলিভিশনে সম্প্রচারিত একটি বিতর্কে অংশ নেন।

আগামী ৩০ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্র রুদ্ধদ্বার ভোটে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবে। কোনো প্রার্থীকে নির্বাচিত হতে হলে অন্তত নয়টি ভোট পেতে হবে এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটোর মুখে পড়া যাবে না। প্রয়োজন হলে এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর নাম আনুষ্ঠানিক অনুমোদনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে পাঠানো হবে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ৩১ ডিসেম্বর ২০২৬ দায়িত্ব ছাড়বেন। নতুন মহাসচিব ১ জানুয়ারি ২০২৭ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page