1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি রূপগঞ্জে দুর্গাপূজা ঘিরে ব্যস্ততা, ৫৬ মণ্ডপে চলছে প্রস্তুতি ছয় দশক ধরে বিনা মূল্যে শিশুদের পাঠদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ‘রমণী স্যার’ নেত্রকোনায় স্কুল রক্ষার বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির মিরপুরে চাঁদা না দেওয়ায় মারধর, উল্টো চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের অভিযোগ মাদক ও মোবাইলে জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণমন্ত্রী ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য বাধা দূর করার দাবি মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সেনবাগে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধা, ‘এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে যখন আবেগে ভাসছে ফুটবলবিশ্ব, তখন তাকে শ্রদ্ধা জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার একটি পোস্টে মন্তব্য করেন পর্তুগিজ মহাতারকা।

রোনালদো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রোনালদোর এমন বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আবেগ। দীর্ঘদিন ধরে মেসি ও রোনালদোকে ঘিরে ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও, মাঠের বাইরে একে অপরের প্রতি তাদের পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি বিভিন্ন সময়ই প্রকাশ পেয়েছে।

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলায় রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একাধিক গুরুত্বপূর্ণ অর্জন। তার বিদায়ী অধ্যায়ে রোনালদোর এই শ্রদ্ধাবার্তা দুই মহাতারকার দীর্ঘ ফুটবলযাত্রার পারস্পরিক সম্মানের দিকটিই আবারও সামনে আনল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page