1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের মাদকবিরোধী বার্তা ও মানবিক সহায়তায় গাইবান্ধায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর অস্বীকার প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

মহাকাশ বর্জ্যের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মহাকাশে দ্রুতগতির একটি মহাকাশ বর্জ্যের সম্ভাব্য সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)। গত ২৩ আগস্ট স্যাটেলাইটটির মাত্র ৮৫২ মিটারের মধ্যে চলে এসেছিল মহাকাশ বর্জ্যটি। নাসার সতর্কবার্তা পাওয়ার পর গাজীপুরের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দক্ষতায় শেষ মুহূর্তে বিএস-১-এর অবস্থান সামান্য পরিবর্তন করে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাসা থেকে বিএসসিএলকে সতর্কবার্তা দেওয়া হয়। এতে জানানো হয়, একটি দ্রুতগতির মহাকাশ বর্জ্য পরবর্তী ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিএস-১-এর ৮৫২ মিটারের মধ্যে চলে আসতে পারে। সম্ভাব্য সংঘর্ষ হলে স্যাটেলাইটটির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়।

চুক্তি অনুযায়ী, নাসা প্রতি দুই ঘণ্টা পরপর বিএস-১-এর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়। তবে ওই দিনের সর্বশেষ বার্তাটি ছিল জরুরি সতর্কবার্তা।

ইমাদুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে বিএস-১-এর অবস্থান পরিবর্তন করা ছাড়া কোনো উপায় ছিল না। সামনে, পেছনে কিংবা ডান দিকে সরানোর সুযোগ ছিল না। বাঁ দিকে সরালে আবার অন্য একটি সক্রিয় স্যাটেলাইটের কাছাকাছি চলে যাওয়ার ঝুঁকি ছিল। ফলে অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রকৌশলীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় প্রকৌশলীরা বিএস-১-কে সামান্য বাঁ দিকে সরিয়ে নেন। মহাকাশ বর্জ্যটি নিরাপদে অতিক্রম করার পর স্যাটেলাইটটিকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঘটনাটি মহাকাশে উচ্চ প্রযুক্তির একটি স্পর্শকাতর ব্যবস্থা পরিচালনায় বাংলাদেশের নিজস্ব প্রকৌশলীদের দক্ষতার গুরুত্বপূর্ণ প্রমাণ।

বিএসসিএল জানিয়েছে, নাসার তথ্য অনুযায়ী বিএস-১-এর দিকে এগিয়ে আসা মহাকাশ বর্জ্যটি ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের একটি অংশ। ভারত ১৯৮২ সালের ১০ এপ্রিল স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল। পরে যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় একই বছরের ৬ সেপ্টেম্বর স্যাটেলাইটটি অকার্যকর হয়ে যায় এবং আর্থ স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

২০১৮ সালের মে মাসে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ ব্লক ৫ রকেটের মাধ্যমে বিএস-১ উৎক্ষেপণ করা হয়।

ফ্রান্সের থালেস অ্যালেনিয়া স্পেস নির্মিত বিএস-১ বর্তমানে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূস্থির কক্ষপথে অবস্থান করছে। স্যাটেলাইটটির নির্মাণ ও উৎক্ষেপণে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৭৬৫ কোটি টাকা। এর নির্ধারিত কার্যকাল প্রায় ১৫ থেকে ১৮ বছর।

বিএস-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহের অধিকারী দেশগুলোর তালিকায় যুক্ত হয়। স্যাটেলাইটটির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগব্যবস্থা সচল রাখতেও সহায়তা পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page