1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের মাদকবিরোধী বার্তা ও মানবিক সহায়তায় গাইবান্ধায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর অস্বীকার প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ব্রিটিশ রয়্যাল নেভির এক সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাজ্য।

২৪ বছর বয়সী অ্যাবল সিম্যান টেডি ইয়ং রয়্যাল নেভির ওয়ারফেয়ার ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হয়।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ইয়ং যেসব ব্রিটিশ প্রতিরক্ষা ও গোয়েন্দা নথিতে প্রবেশাধিকার পেয়েছিলেন, সেগুলোর কিছু নিজের কাছে রেখে দেন। একই সঙ্গে বিদেশি শক্তির কাছে সংবেদনশীল তথ্য প্রকাশের প্রস্তুতি নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের মধ্যে রুশ ভাষায় একটি বার্তা অনুবাদ করা এবং রাশিয়ার কাছে তথ্য পাঠানোর জন্য লোকজনকে আমন্ত্রণ জানানো একটি ওয়েব পোর্টাল খোঁজার বিষয়ও রয়েছে।

ইয়ংয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ২১ মে পর্যন্ত সময়ে সুরক্ষিত তথ্য প্রকাশের প্রস্তুতি নেওয়া এবং বিদেশি শক্তির স্বার্থে ওই তথ্য সংগ্রহ, কপি, রেকর্ড বা নিজের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার বেডফোর্ডশায়ারে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এই আইনের আওতায় অভিযুক্ত হওয়া ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রথম সদস্য তিনি।

তবে পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সাম্প্রতিক সন্দেহজনক তৎপরতার ঘটনায় চলমান তদন্তের সঙ্গে ইয়ংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সম্পর্ক নেই। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান হেলেন ফ্লানাগান বলেন, দায়িত্বে থাকা একজন সামরিক সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তদন্তের পুরো সময়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে পুলিশ।

রয়্যাল নেভির এক মুখপাত্র ইয়ংয়ের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিচারিক কার্যক্রম চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা অনুচিত বলে জানিয়েছেন তিনি।

ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক অ্যানাবেল পিলিং ইয়ংকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর লন্ডনের ওল্ড বেইলি আদালতে পরবর্তী শুনানিতে তাকে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page