1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের মাদকবিরোধী বার্তা ও মানবিক সহায়তায় গাইবান্ধায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর অস্বীকার প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩ বিদেশি নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় নারীসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।

বুধবার ও বৃহস্পতিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে হতাহতদের তথ্য জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি আরবের নাগরিক।

তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এবং ঠিক কখন কোন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

বেসামরিক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।

এদিকে, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি জোটের চলমান সামরিক অভিযান এবং বিমানবন্দরগুলোতে হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এ ধরনের হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page