1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নতুন গ্রহ, নাম ‘এলিয়েন ফিনিক্স’ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় একাধিক নাম ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান ৯৯ শতাংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেলে দাফন ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, শর্ট বলে তাইজুলকে ফেরালেন সেলিম কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে যান চালক প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।

সকাল ১১টায় ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি চাকরিপ্রার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

তবে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় যুব উন্নয়ন অধিদফতর।

পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা। মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, বাংলা কলেজ, খিলগাঁও মডেল কলেজ ও শাপলা চত্বর এলাকায় পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভকারীরা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং নিয়োগ পরীক্ষা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

পরীক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পাওয়ায় তারা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তারা।

চাকরিপ্রার্থী রুমা রানা বলেন, জেলা শহর থেকে অনেক শিক্ষার্থী সারারাত ভ্রমণ করে ঢাকায় পরীক্ষা দিতে আসেন। কিন্তু পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের ভোগান্তি, আর্থিক ক্ষতি ও হতাশার মুখে পড়তে হয়েছে। প্রশ্নফাঁসের মতো ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিক্ষোভকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page