1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নতুন গ্রহ, নাম ‘এলিয়েন ফিনিক্স’ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় একাধিক নাম ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান ৯৯ শতাংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেলে দাফন ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, শর্ট বলে তাইজুলকে ফেরালেন সেলিম কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে যান চালক প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, শর্ট বলে তাইজুলকে ফেরালেন সেলিম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে বাকি দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন প্রতিপক্ষের পেসার সেলিম। শর্ট ডেলিভারিতে তাইজুল ইসলামকে আউট করেন তিনি। ৯ রান করে সাজঘরে ফেরেন তাইজুল। এর আগে প্রথম দিনেও একই কৌশলে সাদমান ইসলাম ও লিটন দাসকে আউট করেছিলেন সেলিম। প্রথম ইনিংসে তার শিকার ৪ উইকেট।

এর আগে প্রথম দিনের শুরুতে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। দুজনই তুলে নেন অর্ধশতক। পরে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২১ রান।

তবে এরপরই ছন্দপতন ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ২২৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পরে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জুটিতে তিনশ রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। যদিও শেষ বিকেলে লিটন, মিরাজ ও হাসান মাহমুদ উইকেট হারালে ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া হয়।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন তানজিদ হাসান তামিম। সাদমান ইসলাম করেন ৬৭ রান এবং লিটন দাসের ব্যাট থেকে আসে ৫৩ রান। এ ছাড়া মুমিনুল হক ৩৯, নাঈম ৩৫ ও নাজমুল হোসেন শান্ত ২৯ রান করেন। মেহেদি হাসান মিরাজের সংগ্রহ ২৪ রান।

প্রতিপক্ষের হয়ে সেলিম ৮২ রানে ৪টি উইকেট নেন। ইয়ামিন ৭৯ রানে ৩টি এবং ইসমত ২০ রানে ২টি উইকেট শিকার করেন। কায়েস পান একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ রান (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page