1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষঃ
সেনবাগে নোবিপ্রবি ২১তম আবর্তনের চান্সপ্রাপ্ত সেনবাগীয়ানদের নবীনবরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে কুয়েটের প্রযুক্তি, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মৃত নক্ষত্রের ছাই থেকে জন্ম নতুন গ্রহ, নাম ‘এলিয়েন ফিনিক্স’ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় একাধিক নাম ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান ৯৯ শতাংশ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেলে দাফন ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, শর্ট বলে তাইজুলকে ফেরালেন সেলিম কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে যান চালক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page