1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনিম সিরাজের পাশে শিক্ষক নেটওয়ার্ক, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে সাময়িক নিষিদ্ধ করল পর্তুগাল রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত পথে দুর্ঘটনার কবলে তানজিন তিশার গাড়ি রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, বন্ধ উড়োজাহাজ চলাচল বিদ্যুৎ বিভাগের ৪১ প্রকল্পে বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ইরান যুদ্ধ শেষ হলেই হু হু করে কমবে তেলের দাম: ট্রাম্প সৌরবিদ্যুতে চলবে ফ্রিজ-এসি-টিভি, ‘সোলার ইকোসিস্টেম’ চালু করল ওয়ালটন হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

রিয়াদে ফ্লাইট বন্ধ, বিমান বাংলাদেশের দুই ফ্লাইট স্থগিত

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত করা ফ্লাইট দুটি হলো বিজি-৩৩৯ ও বিজি-৩৪০। এসব ফ্লাইটে যাত্রীদের বুকিং থাকলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট দুটি পুনরায় চালু কিংবা নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page