1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নয় বছর ধরে দেশের বাইরে এস কে সিনহা, দেশে ফিরতে চান পাসপোর্ট নিয়ে জটিলতায় আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান: ৬০ জনের বিরুদ্ধে মামলা, ৪ জন কারাগারে নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ, নানা স্লোগান ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশের পূর্বাভাস আইএমএফের মৃত্যুর পর ফেসবুক প্রোফাইলের কী হবে, আগেই যেভাবে ঠিক করবেন জাতীয় দলের পাইপলাইন তৈরিতে দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ আমানত বাড়লেও বেসরকারি ঋণপ্রবাহে ধীরগতি, রাজস্ব ঘাটতি ২৫ হাজার কোটি টাকা সচিব পদে পদোন্নতি পেলেন বিদেশে দায়িত্ব পালনরত তিন নারী কূটনীতিক চুয়েটে ১২ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ উপাচার্য, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

জাতীয় দলের পাইপলাইন তৈরিতে দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন লিগ ও টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশ নিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা কাপ মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে দেশে ফিরেছে জাতীয় পুরুষ ভলিবল দল। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন।

রাজধানীর পল্টনে নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে স্কুল ভলিবল প্রতিযোগিতা শেষ হওয়ার পর এখন দ্বিতীয় বিভাগ লিগ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে লিগের বাছাইপর্ব। এরপর ১ নভেম্বর থেকে শুরু হবে মূলপর্বের খেলা। জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় তৈরি এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়াই এবারের লিগ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।

এবারের দ্বিতীয় বিভাগ লিগে ক্লাবগুলোর কার্যক্রমে শৃঙ্খলা আনার পাশাপাশি খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাব নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রথমবারের মতো ভলিবল খেলোয়াড়দের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছে ফেডারেশন।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম বলেন, ক্লাব নিবন্ধনের মাধ্যমে ফেডারেশনের আয় বাড়বে, যা আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আগে যেকোনোভাবে নিবন্ধন করে ক্লাবগুলো লিগে অংশ নিত। ফলে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতো না, খেলোয়াড়দের আর্থিক সুবিধা নিশ্চিত হতো না এবং ভলিবলের উন্নয়নও বাধাগ্রস্ত হতো।

তিনি বলেন, এবার দ্বিতীয় বিভাগ লিগে অংশ নিতে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় ক্লাব আবেদন করেছে। কোনো কোনো ক্লাব খেলোয়াড়দের সঙ্গে চুক্তিও করেছে, যা আগে দ্বিতীয় বিভাগ লিগে দেখা যায়নি। এ উদ্যোগ নিয়ে সমালোচনা থাকলেও প্রকৃত সংগঠক ও খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দ্বিতীয় বিভাগ লিগ শুধু একটি সাধারণ প্রতিযোগিতা নয়; এটি জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম।

দেশের গ্রামাঞ্চলে ভলিবল দীর্ঘদিন ধরে জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত। শহরাঞ্চলেও খেলাটির জনপ্রিয়তা বাড়ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, বর্তমান সরকার ভলিবলকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে খেলাটির প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

ক্রীড়াক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সাদ্দাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজও ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন। সংশ্লিষ্টদের নির্দেশনা অনুসরণ করেই ফেডারেশন কাজ করছে বলে জানান তিনি। তাঁর আশা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে।

ভলিবল ফেডারেশনের নির্বাচন প্রসঙ্গে সাদ্দাম বলেন, তাড়াহুড়া করে নির্বাচন আয়োজন করলে ভুল ব্যক্তিরা আবারও গুরুত্বপূর্ণ পদে চলে আসতে পারেন। তাই জাতীয় ক্রীড়া পরিষদের দিকনির্দেশনা অনুসরণ করে যথাসময়ে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্লাব ও সংশ্লিষ্ট সংগঠন থেকে কাউন্সিলর নির্ধারণসহ নির্বাচনের আগে বেশ কিছু কাজ বাকি রয়েছে। ফেডারেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখলেও তাদের প্রধান লক্ষ্য ভলিবলের উন্নয়ন। খেলাটির ভিত্তি শক্তিশালী করা এবং জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে দ্বিতীয় বিভাগ লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ফেডারেশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page