1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাকরির প্রলোভনে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ৩০ বাংলাদেশির ২০ জন নিহতের অভিযোগ দুর্গাপূজায় রাজধানীর ২৫৭ মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৬০ টাকায় টমেটো ২০০ শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব ধরনের লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের কাজের জন্য দুই দিন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম কার্ডসহ সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এ সময় ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নীতকরণের জন্য ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সোনালী ব্যাংককে কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়েছে। এ সময় ব্যাংকটির নিয়মিত লেনদেন ও বিভিন্ন সেবা বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারিগরি জটিলতা না থাকলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির স্বাভাবিক লেনদেন চালু হতে পারে।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, সাপ্তাহিক ছুটি হওয়া সত্ত্বেও আগামী শনিবার সব ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

এদিকে, একই ধরনের প্রযুক্তিগত উন্নয়নকাজের জন্য ডিজিটালসহ সব ধরনের লেনদেন ৮৪ ঘণ্টা বন্ধ রাখার অনুমতি পেয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page