1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

নভেম্বরের ২৪ দিনে আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স, মাস শেষে ছাড়াতে পারে ৩ বিলিয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। বর্তমান গতি অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার।

হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বাকি ছয় দিনেও একই হারে অর্থ এলে মাস শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩১২ কোটি ৩৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নভেম্বরে রেমিট্যান্স প্রবাহের গতি বেশ ভালো। গত বছরের নভেম্বরেও প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার মাসের প্রথম ২৪ দিনেই আড়াই বিলিয়ন ডলার এসেছে। বাকি দিনগুলোতে একই ধারা অব্যাহত থাকলে মাস শেষে সোয়া ৩ বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিট্যান্স আসতে পারে।

এর আগে গত মে মাসে দেশে ৩৪৪ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এরপর কয়েক মাস বিরতির পর আবারও মাসিক রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার, আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার এবং অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে দেশে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এরপর ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছিল বাংলাদেশ।

একক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ কোটি ২৬ লাখ ডলার এসেছিল মে মাসে এবং তৃতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ৩৬ লাখ ডলার এসেছিল ডিসেম্বরে।

গত ২০২৫-২৬ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়। ওই অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার দেশে পাঠান। মাসিক গড় রেমিট্যান্স ছিল ২৯৬ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৩৪ শতাংশ।

তবে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ রয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক লেনদেনের চাপের কারণে রিজার্ভে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আর গ্রস বা মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

এর আগে গত ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ কমে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে আসে। গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে।

আকুর বিল পরিশোধের আগে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

সাধারণত আকুর আমদানি বিল পরিশোধের পর দেশের রিজার্ভ কমে আসে এবং পরবর্তী সময়ে আবার বাড়ে। তবে এবার রিজার্ভের নিম্নমুখী প্রবণতা অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page