1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ জন দিল্লিতে অভিজিৎ দিপক ও নেহা বোরাকে আটক, জনতা ছত্রভঙ্গ করছে পুলিশ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২১০ আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আশ্বাস পেল বাংলাদেশ দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘিরে উত্তেজনা, অভিজিৎ দিপককে পুলিশের নোটিশ সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে তিনটি বই রাখার নির্দেশ কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্তে দুই সদস্যের কমিটি

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২১০

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১০ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৭, সিলেটে ১৩৬, বরিশালে ১০৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ২৫ এবং রংপুরে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page