1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ জন

আজ খোলা থাকছে সকল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আজ শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক, শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং নিয়মিত লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এ ছুটির কারণে ওই তিন দিন সারা দেশে ব্যাংকের সাধারণ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে।

দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে সাধারণ ব্যাংকিং কার্যক্রম তিন দিন বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যসংশ্লিষ্ট জরুরি ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page