1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট আজ, মাঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক আল্লাহর ৯৯টি সুন্দর নামের অর্থ ও তাৎপর্য ঢামেকে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগীরা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক নেতানিয়াহুর প্রতি সমর্থনেই নির্বাচনী পরিস্থিতি বদলেছে, দাবি ট্রাম্পের জাপানি ব্যাংক জেবিআইসিকে বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটার

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্পেনের মধ্যাঞ্চলের কাস্টিয়া-লা মানচা অঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অন্তত ৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্পেনের তোলেদো প্রদেশে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেন দুটির সংঘর্ষ হয়। ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সেগুলো মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেন অন্যটির পেছনে সজোরে ধাক্কা দিলে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।

চলতি বছরের শুরুতে স্পেনের একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুটি দুর্ঘটনার কারণের মধ্যে কোনো মিল নেই। তবে তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। স্পেনের মতো একটি দেশে একই বছরে উচ্চগতির ট্রেনের দুটি দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page