1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা ডলারের দাম ১২৮ টাকা ছাড়াল, চাপে বৈদেশিক মুদ্রার বাজার তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিল উদীচী শিল্পীগোষ্ঠী

মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা

কৃষি ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা। মাত্র ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফলন পাওয়ায় এ চাষে বাড়ছে আগ্রহ। বাজারদর অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন চাষিরা।

উপজেলার খৈয়াছরা গ্রামের কৃষক মুসলিম উদ্দিন মিয়া খান এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চার জাতের তরমুজ চাষ করেছেন। এতে তার বিনিয়োগ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। ইতোমধ্যে ক্ষেতের তরমুজ বাজারজাতের জন্য প্রস্তুত হয়েছে। বাজারদর ভালো থাকলে আড়াই লাখ টাকার বেশি লাভের প্রত্যাশা করছেন তিনি।

মুসলিম উদ্দিন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রথমবারের মতো অসময়ের তরমুজ চাষ শুরু করেন। কৃষি বিভাগের সহযোগিতা ও নিজের অর্থায়নে ১৮ শতক জমিতে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট জাতের তরমুজ আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামীতে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

শুধু মুসলিম উদ্দিন নন, খৈয়াছরা ইউনিয়নের আরও ছয়জন কৃষক এবার প্রায় ২০০ শতক জমিতে এসব জাতের তরমুজ চাষ করেছেন। মৌসুমের বাইরে উৎপাদিত হওয়ায় বাজারে তরমুজের চাহিদাও ভালো। বর্তমানে জাতভেদে প্রতি কেজি তরমুজ ৭০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা সরাসরি ক্ষেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন।

খৈয়াছরা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, শুরুতে কৃষকদের মধ্যে অসময়ের তরমুজ চাষে আগ্রহ কম ছিল। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের এ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। ভালো ফলন ও লাভের সম্ভাবনা দেখে এখন অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, চট্টগ্রাম কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবার অসময়ের তরমুজ চাষে চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ২০০ শতক জমিতে ২০ থেকে ২৫ মেট্রিক টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাত্র ৬০ থেকে ৭০ দিনে ফসল ঘরে তোলার পর একই জমিতে অন্য ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠছে অসময়ের তরমুজ আবাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page