1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী জাহাজে আগুন দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা আমের খোসা থেকে চা তৈরি, চাঁপাইনবাবগঞ্জের তিন তরুণের ব্যতিক্রমী উদ্যোগ তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের ৫০ গজ দূরে মোটরসাইকেল ‘দুর্বৃত্ত ছাড়া সবাই নিরাপদ’, চরফ্যাশনে যুব সমাবেশে নূরুল ইসলাম নয়ন ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০ শরীফুলের আঘাতে ফিরলেন চন্দরপল, চাপে ওয়েস্ট ইন্ডিজ লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকের রানওয়েতে বাংলাদেশের রাকিব এআইয়ের ওপর নির্ভরতা কমাতে শ্রেণিকক্ষে ফিরছে খাতা-কলম, বদলাচ্ছে পাঠদান পদ্ধতি তাহসিফ সাউরী নিখোঁজের ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

শরীফুলের আঘাতে ফিরলেন চন্দরপল, চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মিরপুর টেস্টের তৃতীয় দিনে নিজের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাঁর দুর্দান্ত ডেলিভারিতে সাজঘরে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলটি কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন চন্দরপল। তবে বলের লাইনে ঠিকমতো যেতে না পারায় ব্যাটের কানায় লেগে সেটি চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নিতে ভুল করেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চন্দরপলের বিদায়ে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেটে গড়া ৬৫ রানের জুটি, যা স্থায়ী হয়েছিল ১৩৬ বল। ১৮৪ বল মোকাবিলায় ৬টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করেন এই ব্যাটসম্যান।

চন্দরপল আউট হওয়ার পর ক্রিজে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। অপর প্রান্তে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page