1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী জাহাজে আগুন দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা আমের খোসা থেকে চা তৈরি, চাঁপাইনবাবগঞ্জের তিন তরুণের ব্যতিক্রমী উদ্যোগ তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের ৫০ গজ দূরে মোটরসাইকেল ‘দুর্বৃত্ত ছাড়া সবাই নিরাপদ’, চরফ্যাশনে যুব সমাবেশে নূরুল ইসলাম নয়ন ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০ শরীফুলের আঘাতে ফিরলেন চন্দরপল, চাপে ওয়েস্ট ইন্ডিজ লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকের রানওয়েতে বাংলাদেশের রাকিব এআইয়ের ওপর নির্ভরতা কমাতে শ্রেণিকক্ষে ফিরছে খাতা-কলম, বদলাচ্ছে পাঠদান পদ্ধতি তাহসিফ সাউরী নিখোঁজের ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

‘দুর্বৃত্ত ছাড়া সবাই নিরাপদ’, চরফ্যাশনে যুব সমাবেশে নূরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই তাদের কাছে নিরাপদ। তবে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হামলা, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলা শহরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নয়ন বলেন, ‘আমরা বলেছিলাম, আমাদের কাছে সবাই নিরাপদ। কিন্তু যারা আমাদের সহযোদ্ধাদের হাত-পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, বিএনপি করার অপরাধে বাস্তুচ্যুত করেছে, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, তারা নিরাপদ থাকবে না। তারা থাকবে জেলখানায়। শুধু ওইসব দুর্বৃত্ত ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ।’

গত ১৭ বছর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। এ আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

সমাবেশে নেতাকর্মীদের মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশনাও দেন।

এ সময় চরফ্যাশন ও মনপুরার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page